কিভাবে খেলা শুরু করবেন?

সাকসেসগেম খেলাটি খুবই সহজ। আপনাকে ভালো অভ্যাস তৈরির সুযোগ খুঁজতে হবে। সুযোগ পাওয়া মাত্র তা কাজে লাগাতে পারলে আপনি বিজয়ী হবেন। আপনার অর্জিত পয়েন্ট হবে এক। (এখানে সুযোগ পাওয়া মাত্র তা কাজে লাগানো বলতে যে ভালো অভ্যাস তৈরী করতে চান সে সম্প্রর্কিত কাজ শুরু করার কথা বলা হয়েছে। কাজটি সহজ হলে এইরকম ৩টি কাজে এক পয়েন্ট অর্জন হয়েছে ধরবেন। কাজটি পড়াশোনার মতো নির্বিচ্ছিন্ন হলে ১৫ মিনিট গুরুত্ব সহকারে কাজটি করতে পারলে ১ পয়েন্ট অর্জন হয়েছে ধরতে হবে।)

এক কথায় ভালো অভ্যাস গঠনের সুযোগ খোঁজা ও সুযোগ থাকলে তা কাজে লাগানোই হচ্ছে সাকসেস গেম খেলা। সফল হলে আপনি জয়ী হবেন। বিফল হলে আপনি পরাজিত হবেন।

  • কখনো যদি এমন হয় যে ভালো অভ্যাস তৈরির সুযোগ ছিল কিন্তু আপনি তা চিহ্নিত করতেই ব্যর্থ হয়েছেন, তাহলে আপনার খারাপ অভ্যাস বিজয়ী হয়েছে ধরা হবে। আপনার খারাপ অভ্যাসের অর্জিত পয়েন্ট হবে এক।
  • সুযোগ ছিল, কাজে লাগাতে চেষ্টা করলেন। কিন্তু, ব্যর্থ হলেন, তাহলে খেলা ড্র হয়েছে ধরা হবে।
  • সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে তেমন চেষ্টাই করলেন না। তাহলে আপনার খারাপ অভ্যাস জয়ী হয়েছে ধরা হবে। আপনি পরাজিত হবেন।

এছাড়া যখনই দেখবেন আপনার এমন কোন কাজ করতে ইচ্ছা করছে যেটা আপনার জন্য ক্ষতিকর বা এমন কিছু আপনার ভালো লাগছে যেটা আপনার জন্য ক্ষতিকর এটাকে সরাসরি আপনার ইচ্ছার ও অনুভূতির উপর খারাপ অভ্যাসের আক্রমণ হিসেবে বিবেচনা করবেন এবং তার বিপরীত ব্যবস্থা নিবেন।

এছাড়াও যখনই বুঝতে পারবেন আপনি অনর্থক সময় অপচয় করছেন বা অলসতা আপনাকে পেয়ে বসেছে বা গুরুত্বপূর্ণ কোন কাজে অবহেলা করছেন বা মোবাইল ফোনে বা সোস‍্যাল মিডিয়ায় অনর্থক সময় অপচয় করছেন, প্রয়োজনীয় কাজ সম্পাদনে যথেষ্ট তৎপরতার অভাব রয়েছে, মোবাইল গেম বা ভিডিও গেম খেলাই বুদ হয়ে আছেন। সাথে সাথে এইটাকে খারাপ অভ‍্যাসের আক্রমণ হিসেবে বিবেচনা করবেন। সাথে সাথে তাকে এভোয়েড করে প্রয়োজনীয় কোন কাজ শুরু করবেন। এতে সফল হলে আপনি বিজয়ী হবেন, অসফল হলে আপনি পরাজিত হবেন।

পয়েন্ট, লেভেল আপ ও রাঙ্কিং সিস্টেম:

পয়েন্ট, লেভেল আপ ও রাঙ্কিং সিস্টেম খেলাটির  গুরুত্বপূর্ণ অংশ। যা এই খেলার আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দিবে।

প্রয়োজনীয় উপকরণ:

একটি সাদা কাগজ, একটি পেন ও একটি ঘড়ি। সাদা কাগজটি ভাঁজ করে হাতে ধরা ও পকেটে বহন উপযোগী করুন, কারণ খেলা চলাকালিন নোট রাখার জন্য কাগজটি আপনার সাথে রাখতে হবে। এইভাবে A4 সাইজের একটি কাগজ ভাঁজ করে তৈরী “পয়েন্ট বুকে” ষোল থেকে বত্রিশ দিনের ডেটা সংরক্ষণ করতে পারবেন।

পয়েন্ট সিস্টেম: আপনি খারাপ অভ্যাসের বিপরীতে একবার বিজয়ী হলে আপনার এক পয়েন্ট অর্জন করা হবে। একইভাবে আপনার খারাপ অভ্যাস একবার বিজয়ী হলে খারাপ অভ্যাসও এক পয়েন্ট অর্জন করবে।  পয়েন্ট সংক্রান্ত হিসাব রাখার জন্য একটি সাদা কাগজে (পয়েন্ট বুক) তারিখ লিখে নিচের লাইনে মাই পয়েন্টস: এর পাশে প্রতি পয়েন্টের জন্য একটি করে “√”টিক চিহ্ন দিবেন। এর নিচের লাইনে এনিমি পয়েন্টস: লিখে আপনার খারাপ অভ্যাস প্রতি পয়েন্ট অর্জন করলে তার জন্য একটি করে “√”টিক চিহ্ন দিবেন। 

রাঙ্কিং: ট্রু হিরো।  নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 

রাইজিং হিরো: আপনি যদি খারাপ অভ্যাস এর বিপরীতে ছয় পয়েন্ট ব‍্যবধানে জিতেন তাহলে প্রথম রাঙ্কিং রাইজিং হিরো লাভ করবেন। অথবা খারাপ অভ্যাস জিরো পয়েন্ট এবং আপনি পাঁচ পয়েন্ট অর্জন করলেও আপনার র‍্যাঙ্কিং হবে রাইজিং হিরো। পয়েন্ট বুকে যে  “√” টিক চিহ্নের পর আপনি রাইজিং হিরো রাঙ্কিং লাভ করবেন, সেখানে একটি রেখা টেনে রেখার উপরে রাইজিং হিরো লিখবেন।

হিরো: আপনার এবং খারাপ অভ্যাসের মধ্যে পয়েন্টের ব্যবধান 12 হলে আপনার রেংকিং হবে হিরো অথবা খারাপ অভ্যাস জিরো পয়েন্ট এবং আপনি 10 পয়েন্ট অর্জন করলেও আপনার রেংকিং হবে হিরো। পয়েন্ট বুকে যে  “√” টিক চিহ্নের পর আপনি হিরো রাঙ্কিং লাভ করবেন, সেখানে একটি রেখা টেনে রেখার উপরে হিরো লিখবেন।

ট্রু হিরো:  আপনার এবং খারাপ প্রবেশের মধ্যে পয়েন্টের ব্যবধান ১৮ হলে আপনার রেংকিং হবে ট্রু হিরো অথবা খারাপ অভ্যাস জিরো পয়েন্ট এবং আপনি ১৫ পয়েন্ট অর্জন করলেও আপনার রেংকিং হবে ট্রু হিরো। পয়েন্ট বুকে যে  “√” টিক চিহ্নের পর আপনি    ট্রু-হিরো রাঙ্কিং লাভ করবেন, সেখানে একটি রেখা টেনে রেখার উপরে ট্রু-হিরো লিখবেন।

লেভেল আপ: আপনি প্রতিদিন ট্রু হিরো রেংকিং অর্জন করতে পারলে আপনার বর্তমান লেভেল থেকে একটি করে লেভেল এর উন্নতি ঘটবে। আর ট্রু হিরো রেংকিং অর্জন করতে না পারলে আপনার আপনার বর্তমান লেভেল থেকে একটি করে লেভেল এর ডাউন ঘটবে। উদহারণ: একেবারে প্রথম শুরুর লেভেল হল লেভেল-০, এরপরের দিন আপনি আবার ট্রু হিরো রেঙ্কিন অর্জন করলে আপনি পরবর্তী লেভেলে উঠবেন আপনার লেভেল হবে লেভেল-১, তারপরের দিনও ট্রু হিরো রেঙ্কিন অর্জন করতে পারেন তবে আপনার রাঙ্কিং হবে লেভেল-২। এইভাবে লেভেল বৃদ্ধি পেতে থাকবে। আপনার বর্তমান লেভেল যদি হয় লেভেল-২। আপনি আজকে যদি ট্রু লেভেল অর্জন করতে না পারেন, তাহলে আপনার একটি লেভেল ডাউন হবে অর্থাৎ, দুই থেকে এক লেভেল কমে আপনার নতুন লেভেল হবে লেভেল-১। লেভেল জিরো এর নিচে আর কোন লেভেল হতে পারবে না অর্থাৎ সর্বনিম্ন লেভেল হচ্ছে লেভেল জিরো।

এছাড়াও এই পদ্ধতিতে আরও তিনটি র‍্যাংকিং রয়েছে যেগুলো পারফর্মেন্স এর ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে অর্জন করতে পারবেন। এগুলো হলো রাইজিং লিজেন্ড, লিজেন্ড এবং ট্রু লিজেন্ড। 

রাইজিং লিজেন্ড: আপনি লেভেল-৩০ অর্জন করতে পারলে নতুন রাঙ্কিং রাইজিং লিজেন্ড অর্জন করবেন। 

লিজেন্ড: আপনি লেভেল-৬০ অর্জন করতে পারলে নতুন রাঙ্কিং লিজেন্ড অর্জন করবেন।

ট্রু লিজেন্ড: “ট্রু লিজেন্ড” রাঙ্কিং অর্জন করতে হলে আপনাকে বাস্তব জীবনে তিনটি সাফল্য অর্জন করতে হবে। যার মধ্যে কমপক্ষে একটি প্রাতিষ্ঠানিক বা একাডেমিক সাফল্য হতে হবে।