পয়েন্ট, লেভেল আপ ও রাঙ্কিং সিস্টেম খেলাটির গুরুত্বপূর্ণ অংশ। যা এই খেলার আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দিবে।
প্রয়োজনীয় উপকরণ: একটি সাদা কাগজ, একটি পেন ও একটি ঘড়ি। সাদা কাগজটি ভাঁজ করে হাতে ধরা ও পকেটে বহন উপযোগী করুন, কারণ খেলা চলাকালিন নোট রাখার জন্য কাগজটি আপনার সাথে রাখতে হবে। এইভাবে A4 সাইজের একটি কাগজ ভাঁজ করে তৈরী “পয়েন্ট বুকে” ষোল থেকে বত্রিশ দিনের ডেটা সংরক্ষণ করতে পারবেন।
পয়েন্ট সিস্টেম: আপনি খারাপ অভ্যাসের বিপরীতে একবার বিজয়ী হলে আপনার এক পয়েন্ট অর্জন করা হবে। একইভাবে আপনার খারাপ অভ্যাস একবার বিজয়ী হলে খারাপ অভ্যাসও এক পয়েন্ট অর্জন করবে।
পয়েন্ট সংক্রান্ত হিসাব রাখার জন্য একটি সাদা কাগজে (পয়েন্ট বুক) তারিখ লিখে নিচের লাইনে মাই পয়েন্টস: এর পাশে প্রতি পয়েন্টের জন্য একটি করে “√”টিক চিহ্ন দিবেন। এর নিচের লাইনে এনিমি পয়েন্টস: লিখে আপনার খারাপ অভ্যাস প্রতি পয়েন্ট অর্জন করলে তার জন্য একটি করে “√”টিক চিহ্ন দিবেন।
রাঙ্কিং:
নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
রাইজিং হিরো: আপনি যদি খারাপ অভ্যাস এর বিপরীতে ছয় পয়েন্ট ব্যবধানে জিতেন তাহলে প্রথম রাঙ্কিং রাইজিং হিরো লাভ করবেন। অথবা খারাপ অভ্যাস জিরো পয়েন্ট এবং আপনি পাঁচ পয়েন্ট অর্জন করলেও আপনার র্যাঙ্কিং হবে রাইজিং হিরো। পয়েন্ট বুকে যে “√” টিক চিহ্নের পর আপনি রাইজিং হিরো রাঙ্কিং লাভ করবেন, সেখানে একটি রেখা টেনে রেখার উপরে রাইজিং হিরো লিখবেন।
হিরো:আপনার এবং খারাপ অভ্যাসের মধ্যে পয়েন্টের ব্যবধান 12 হলে আপনার রেংকিং হবে হিরো অথবা খারাপ অভ্যাস জিরো পয়েন্ট এবং আপনি 10 পয়েন্ট অর্জন করলেও আপনার রেংকিং হবে হিরো। পয়েন্ট বুকে যে “√” টিক চিহ্নের পর আপনি হিরো রাঙ্কিং লাভ করবেন, সেখানে একটি রেখা টেনে রেখার উপরে হিরো লিখবেন।
ট্রু হিরো: আপনার এবং খারাপ প্রবেশের মধ্যে পয়েন্টের ব্যবধান ১৮ হলে আপনার রেংকিং হবে ট্রু হিরো অথবা খারাপ অভ্যাস জিরো পয়েন্ট এবং আপনি ১৫ পয়েন্ট অর্জন করলেও আপনার রেংকিং হবে ট্রু হিরো। পয়েন্ট বুকে যে “√” টিক চিহ্নের পর আপনি ট্রু-হিরো রাঙ্কিং লাভ করবেন, সেখানে একটি রেখা টেনে রেখার উপরে ট্রু-হিরো লিখবেন।