সাফল্যের সাথে গেমের সম্পর্ক কি ?

মানুষ মাত্রই জীবনে ভালো কিছু অর্জন করতে চাই, জীবনে সফল হতে চাই । কিন্তু, বাস্তবতা হলো এর জন্য যে কাজগুলো করা প্রয়োজন বা যে এক্টিভিটির প্রয়োজন তা তারা করতে চাই না।

সাফল্য অর্জনের রাস্তা সাধারণত কঠিন, শ্রমসাধ্য, কষ্টসাধ্য হয়ে থাকে। যা বেশিরভাগ মানুষ পছন্দ করে না। সাফল্য অর্জনের কাজগুলো তাদের কাছে বোরিং মনে হয়। আর, এ কারণেই ইচ্ছে থাকলেও অধিকাংশ মানুষ জীবনে সফল হতে পারেনা।

কিন্তু, আপনি যদি আপনার সাফল্য অর্জনের বিষয়টি একটু ভিন্ন ভাবে দেখেন, সাফল্য অর্জনকে একটি খেলা হিসেবে বিবেচনা করেন, তাহলে সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় কাজগুলো আপনার কাছে আর বোরিং মনে হবে না। বরঞ্চ, আপনি উৎসাহ উদ্দীপনার ও ভালোলাগার সাথে কাজগুলো করতে পারবেন। ফলে জীবনে সফলতা অর্জন আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে।

আমরা সাধারণত খেলাধুলা গুলোকে বিনোদনের উপায় হিসেবে বিবেচনা করে থাকি। কিন্তু, আপনি লক্ষ্য করে দেখেছেন কি একজন মানুষ যখন খেলাধুলায় অংশ গ্রহণ করে অথবা খেলাধুলা উপভোগ করে তখন সে বিনোদনের সাথে সাথে যথেষ্ট পরিমাণ সক্রিয় ও সচেতন থাকে। যেহেতু, যথেষ্ট পরিমাণ সক্রিয়তা ও সচেতনতা ছাড়া অভ্যাসের পরিবর্তন অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করে ভালো অভ্যাস গঠন করা সম্ভব হয় না। একই সাথে একটি ভালো অভ্যাস গঠনের জন্য কাজটি নির্দিষ্ট নিয়ম মেনে বারবার করতে হয়। সুতরাং, এই কাজে আপনি যদি খেলাধুলার আশ্রয় নেন তাহলে অভ্যাসের পরিবর্তন করা আপনার কাছে অনেক সহজ ও আনন্দদায়ক হয়ে উঠবে।

Phone

(000) 000-0000 x12387

Address

1234 Somewhere Road #5432
Nashville, TN 00000
United States of America